1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

বিপিএলে এক দলেই জাতীয় দলের চার অধিনায়ক

  • Update Time : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৭৫ Time View

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট চলছে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে। বিপিএল ড্রাফটের প্রথম সেটে প্রতিটি দল দুজন করে দেশীয় খেলোয়াড় ডাকলেও সাড়া পাননি বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম ১৪ জনের ডাকে কেউই আগ্রহ দেখানি তার প্রতি।

ধারণা করা হচ্ছে, সদ্য সমাপ্ত ভারত সিরিজে ভরাডুবির কারণেই শুরুতে কোনো দলে জায়গা পাননি টাইগার অধিনায়ক শান্ত। তবে তৃতীয় ডাকে তাকে দলে ভিড়িয়েছে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমদের ফরচুন বরিশাল। যার ফলে সবমিলে একই ফ্র্যাঞ্চাইজিতে জাতীয় দলের সাবেক-বর্তমান চার অধিনায়কই গেলেন।

সবমিলে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল জাতীয় দলের সাবেক-বর্তমান চার অধিনায়কই গেলেন। শান্তর আগে দলটি ভেড়ায় মাহমুদউল্লাকে। মুশফিকুর রহিম এবং তামিম ইকবাল দুজনই ড্রাফট অনুষ্ঠানে নিজেদের গত আসরের ফ্র্যাঞ্চাইজির দল গঠনের টেবিলে আছেন।

রিটেনশন লিস্ট থেকে দেশি ক্রিকেটারদের মধ্যে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে ধরে রাখে বরিশাল। দুই জনেরই মূল্য ৬০ লাখ টাকা করে। এছাড়া রিয়াদ-শান্ত দুজনেই ড্রাফটের ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটার। যেখানে তাদের পারিশ্রমিকও ৬০ লাখ টাকা করে।

বিপিএলের আসন্ন আসর শুরুর কথা ছিল ১ জানুয়ারি। কিন্তু তা কয়েকদিন এগিয়ে আনা হয়েছে। নতুন শুরুরে তারিখ ২৭ ডিসেম্বর। এই আসরে অংশ নিচ্ছে সাতটি দল, তাদের মধ্যে তিনটি দল নাম ও মালিকানা বদল করে এসেছে। আর অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি কুমিল্লার দল নেই আসরটিতে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews