1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

বিয়ে করলেন হাসনাত আব্দুল্লাহ

  • Update Time : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৭৭ Time View

বিয়ে করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তার বিয়ের বিষয়টি এক ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক সারজিস আলম।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে ফেসবুকে হাসনাতের সঙ্গে নিজের ছবি পোস্ট করে সারজিস আলম লিখেছেন, ‘আল্লাহ পৃথিবীতে আমাদের জন্য যা দিয়েছেন তার সবই নেয়ামত৷তার মধ্যে সবচেয়ে উত্তম নেয়ামত হচ্ছে একজন নেককার স্ত্রী৷

আজ থেকে তুমি তেমনই একজন স্ত্রীর দায়িত্ব গ্রহণ করছ৷ দাম্পত্য জীবন সুখের হোক৷ আল্লাহ তোমাদের জীবনকে বরকতময় করে তুলুন৷ বিশেষ দ্রষ্টব্য: ভাবিকে এখনো আমরাও দেখিনি৷’

সম্প্রতি সমন্বয়কদের নিয়ে সামাজিক মাধ্যমে গুজব রটানো হচ্ছে। সারজিস, হাসনাতরাও এসব গুজব ‘চালাইদেন সোর্স’ লিখে মজা করেছেন। তাই সত্যি সত্যি হাসনাত আবদুল্লাহ বিয়ে করেছেন কি না জানতে যোগাযোগ করা হলে ছাত্র-আন্দোলনের আরেক সমন্বয়ক তারেকুল ইসলাম জানান, হাসনাত আব্দুল্লাহের বিয়ের তথ্য সঠিক।

এ বিষয়ে তিনিও ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, এতোসব চালাইদেনের মাঝে একটা সত্য খবর হলো গতকাল হাসনাত আব্দুল্লাহ ভাই আসলেই বিয়ে করেছেন। পারিবারিকভাবে ছোট পরিসরে বিয়ের আয়োজনটা হয়েছে। আপনারা সবাই নবদম্পতির জন্য দোয়া করবেন।

ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আব্দুল কাদের বলেন, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ভাই গতকাল (শুক্রবার) রাতে এশার নামাজের পরে তার নিজ এলাকার এক মসজিদে বিয়ে করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews