1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

বড় আকারে সরকারি ঋণ প্রণোদনা দেবে চীন

  • Update Time : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৭১ Time View

চীন তার দেশের স্থানীয় সরকার, নিম্ন আয়ের নাগরিক, আবাসন খাত ও রাষ্ট্রীয় ব্যাঙ্কের মূলধনকে সহযোগিতা করতে উল্লেখযোগ্য পরিমাণে সরকারি ঋণ বাড়ানোর ঘোষণা দিয়েছে৷ ২০০৭-২০০৮ বৈশ্বিক মন্দা কাটিয়ে উঠার পর এই প্রথম এত বড় প্রণোদনা কর্মসূচি দিল দেশটি৷

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চীনের অর্থমন্ত্রী ল্যান ফোয়ান শনিবার বলেছেন, দেশটির অর্থনীতিকে চাঙ্গা করতে আগামী তিন মাসে ২.৩ ট্রিলিয়ন ইউয়ানের (২৯ হাজার ৭০০ কোটি ইউরো) বিশেষ বন্ড ইস্যু করা হবে৷

‘আগামী তিন মাসে, বিশেষ বন্ড তহবিলের মোট ২.৩ ট্রিলিয়ন ইউয়ান বিভিন্ন খাতে ব্যবহারের জন্য ব্যবস্থা করা হতে পারে,’ বেইজিংয়ে এক ব্রিফিংয়ে বলেন ল্যান৷

তিনি আরও বলেন, স্থানীয় সরকারগুলোর ক্ষেত্রে ঋণের পরিধি কমানো হবে৷ তাদের জন্য অবকাঠামো ও কর্মসংস্থান সুরক্ষায় তহবিল বাড়ানো হবে৷

‘এখন আমরা অতিরিক্ত ট্রেজারি বন্ডের ব্যবহার বাড়াচ্ছি এবং অতি-দীর্ঘমেয়াদী বিশেষ ট্রেজারি বন্ডেরও ব্যবহারের সুযোগ তৈরি করা হচ্ছে,’ ল্যান বলেছেন৷

ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতৃত্ব পলিটব্যুরোর সেপ্টেম্বরে বৈঠকের পর চীনে আর্থিক প্রণোদনার বিষয়টি নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনার শুরু হয়৷

আবাসন খাতে তীব্র মন্দা এবং ভোক্তাদের আস্থাহীনতার কারণে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে মুদ্রাস্ফীতি বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে৷ এতে এমন এক সময়ে রপ্তানির উপর অত্যধিক নির্ভরতা বাড়ছে যখন বৈশ্বিক বাণিজ্যে উত্তেজনা বাড়ছে৷

অর্থনৈতিক পূর্বাভাস অনুযায়ী, চীন সরকারের এ বছর প্রায় ৫% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ঝুঁকির মধ্যে রয়েছে৷

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews