1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

সব রেকর্ড ছাড়িয়েছে চাঁদপুরের ইলিশের দাম

  • Update Time : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৭২ Time View

চাঁদপুরে ইলিশের দামে নতুন রেকর্ড হয়েছে। ১৩ অক্টোবর থেকে চাঁদপুরের নৌ সীমানায় মা-ইলিশ রক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। এ সময় ইলিশ ধরা, মজুত ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে। এ সুযোগে চাঁদপুর মাছঘাটে ইলিশের দাম অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার দিনব্যাপী ইলিশ কেজিতে বেড়েছে ৫০০-৬০০ টাকা। যা চাঁদপুরের ইতিহাসে প্রথমবার এমন হয়েছে বলে জানান ব্যবসায়ী ও ক্রেতারা।

ভরা মৌসুমেও এবার চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে কমেছে ইলিশের সরবরাহ। সপ্তাহখানেক আগেও মাছঘাটে প্রতিদিন ৪০০-৫০০ মন ইলিশ সরবরাহ হলেও বর্তমানে তা ১০০ মনের কম হয়ে গেছে। যার কারণে একলাফে ইলিশের দাম কেজিতে বেড়েছে ৫০০-৬০০ টাকা।

চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে এককেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৪০০ থেকে ২৫০০ টাকা দরে। যা এক সপ্তাহ আগে ছিল ১৮০০ থেকে ২০০০ টাকা। এছাড়া এককেজি ওজনের বেশি ইলিশের দাম ২৭০০-২৮০০ টাকায় বিক্রি হচ্ছে। ছোট সাইজের ইলিশ কেজিপ্রতি ৫০০-৬০০ টাকার পরিবর্তে এখন ১২০০-১৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

নিষেধাজ্ঞার আগে ইলিশের আকাশচুম্বী দাম শুনে ক্ষুব্ধ ক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন, জেলেরা নিষেধাজ্ঞার আগেই জাল ও নৌকা নিয়ে তীরে ফিরছেন। এতে ইলিশ সরবরাহ নেই বললেই চলে।

ইলিশ ক্রেতা আরমান গাজী বলেন, চাঁদপুরে ইলিশের এমন দাম আগে দেখিনি। এত দামে ইলিশ কিনতে পারছি না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews