1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

শ্রমিক ধর্মঘট, ১৭ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে বোয়িং

  • Update Time : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৭২ Time View

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গত ১৩ সেপ্টেম্বর থেকে ধর্মঘট পালন করছেন যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ কোম্পানি বোয়িংয়ের ৩৩ হাজার শ্রমিক। সেই চাপে বিপর্যস্ত হয়ে মোট জনবলের ১০ শতাংশ বা ১৭ হাজার কর্মীকে ছাঁটাই করতে যাচ্ছে বোয়িং।

বোয়িংয়ের প্রধান নির্বাহী কেলি অর্টবার্গ কর্মীদের কাছে পাঠানো এক ইমেইলে বলেছেন, ‘নির্বাহী, ব্যবস্থাপক এবং কর্মী’, সবার চাকরিই ঝুঁকির মধ্যে রয়েছে। সামনে মাসগুলো কর্মী সংখ্যা কমিয়ে আনবে প্রতিষ্ঠানটি। যা আগামী সপ্তাহে আরও বিস্তারিত পরিসরে জানানো হবে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানিটি তার অস্ত্র ও সামরিক সরঞ্জাম উৎপাদন শাখার লোকসানের বিষয়ে কর্মীদের সতর্ক করার পাশাপাশি ৭৭৭এক্স মডেলের উড়োজাহাজ সরবরাহের তারিখ পেছানোর কথা জানিয়েছে।

যেখানে বলা হয়েছে, ফ্লাইট পরীক্ষা স্থগিত থাকার পাশাপাশি এখন কাজ বন্ধ থাকায় ৭৭৭ এক্স মডেলের উড়োজাহাজ সরবরাহে বিলম্ব ঘটবে। আমরা এখন আশা করছি, ২০২৬ সালে গ্রাহকদের প্রথম ডেলিভারি দিতে পারব।

কর্মী ছাঁটাইয়ের কঠিন সিদ্ধান্ত গ্রহণের কারণ হিসেবে অর্টবার্গ ইমেইলে বলেন, ‘আমাদের ব্যবসার অবস্থা এবং আমাদের ভবিষ্যৎ পুনরুদ্ধারের জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।’

এদিকে বৈশ্বিক ক্রেডিট রেটিং এজেন্সি এসঅ্যান্ডপি বোয়িংকে ‘ক্রেডিটওয়াচে’ রেখেছে। যার মানে ধর্মঘট চলতে থাকলে উড়োজাহাজ প্রস্তুতকারক কোম্পানিটির রেটিং কমে যেতে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews