1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

শেষ মুহূর্তের গোলে চিলিকে হারাল ব্রাজিল

  • Update Time : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ৭৪ Time View

প্যারাগুয়ের বিপক্ষে হারের পর এবার জয়ের মুখ দেখল ব্রাজিল। ফিফা ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা চিলিকে হারিয়েছে ২-১ গোলে। নিশ্চিত ড্র’য়ের পথে এগোতে থাকা ম্যাচের ৮৯ মিনিটে গোল করে ব্রাজিলকে জেতান লুইজ হেনরিক।

বিশ্বকাপ বাছাইপর্বে ৯ ম্যাচে ব্রাজিলের পঞ্চম জয় এটি। এ জয়ের সুবাদে পয়েন্ট তালিকার ৪ নম্বরে উঠে এসেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

এদিন সান্তিয়াগোয় ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল হজম করে বসে ব্রাজিল। ফিলিপে লায়োলা গোলমুখে চমৎকারভাবে ক্রস বাড়ালে সেটি গোলে পরিণত করেন এদুয়ার্দো ভারগাস। ম্যাচের ১৪তম মিনিটে আরেকটি গোলের সুযোগ তৈরি করে চিলি। তবে এ যাত্রায় বেঁচে যায় ব্রাজিল।

ব্রাজিল ম্যাচে ফেরে বিরতির আগমুহূর্তে। চিলির বক্সে স্যাভিনিওর বাড়ানো বল থেকে হেডে জাল খুঁজে নেন ইগর জেসুস। বোতাফোগোয় খেলা জেসুস ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছেন আজই প্রথম। আর অভিষেকেই পেয়েছেন দলের সমতাসূচক গোল।

দ্বিতীয়ার্ধে নেমে সপ্তম মিনিটেই চিলির জালে বল পাঠান রাফিনিয়া। তবে আক্রমণ তৈরির সময়ে অফসাইড হওয়ায় সেটি বাতিল হয়ে যায়। এরপর ব্রাজিলকে গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৮৯ মিনিট পর্যন্ত। যখন ভাবা হচ্ছিল নিশ্চিত ড্র’য়ের পথে এগোচ্ছে ম্যাচ। তখনই ব্রাজিলকে জয়সূচক গোল এনে দেন হেনরিক। ব্রুনো গিমারেসের কাছ থেকে বল পেয়ে চিলির বক্সে ঢুকে বাঁ পায়ের বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে বল জড়ান হেনরিক।

২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। ব্রাজিল তাদের পরের ম্যাচটি খেলবে ১৫ অক্টোবর পেরুর বিপক্ষে, অন্যদিকে চিলির প্রতিপক্ষ কলম্বিয়া।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews