1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

মেসিও উদ্ধার করতে পারল না আর্জেন্টিনাকে

  • Update Time : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ৬৮ Time View

কলম্বিয়ার বিপক্ষে হারের পর এবার ভেনিজুয়েলার বিপক্ষেও পা হড়কেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দলের সেরা ফুটবলার লিওনেল মেসি এ ম্যাচে মাঠে নামলেও দলকে এনে দিতে পারেননি কাঙ্ক্ষিত ৩ পয়েন্ট।

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ভেনিজুয়েলার বিপক্ষে ১-১ গোলে পয়েন্ট ভাগ করেছে আর্জেন্টিনা। যদিও পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে আলবিসেলেস্তেরা। ৯ ম্যাচে আর্জেন্টিনার পয়েন্ট ১৯। আগামী ১৬ অক্টেবার বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা।

এদিন অবশ্য প্রথম গোলটা দ্রুতই পেয়ে গিয়েছিল আর্জেন্টিনা। ম্যাচের ১৩ মিনিটের মাথায় দলকে এগিয়ে নেন নিকোলাস ওতামেন্ডি। সেই গোলের পর প্রথমার্ধে আর গোল না হলে স্বস্তিতে থেকেই বিরতিতে গিয়েছিল আর্জেন্টিনা।

তবে বিরতি থেকেই ফেরেই যেন সব এলোমেলো। ম্যাচের ৬৫ মিনিটে দারুণ গোলে ভেনিজুয়েলাকে ম্যাচে ফেরান রনডন। এরপর বহু চেষ্টা চালিয়েও আর ম্যাচে লিড নিতে পারেনি আর্জেন্টিনা। পাল্টা আক্রমণে উঠে কঠিন পরীক্ষা নিয়েছে ভেনিজুয়েলার ফুটবলাররাও। তবে তাতে কাজ হয়নি শেষ পর্যন্ত। ১-১ গোলে পয়েন্ট ভাগ করে মাঠ ছাড়তে হয়েছে দু’দলকে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews