1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

বরিশালে পূজা মণ্ডপ পাহারা দিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

  • Update Time : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ৭২ Time View

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় উৎসব দুর্গা পূজার শুরু থেকে মন্দিরের নিরাপত্তায় কাজ করছেন বরিশাল জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা।

বরিশাল মহানগরী এলাকায় অর্ধশত পূজা মণ্ডপে সকাল থেকে গভীর রাত পর্যন্ত পর্যায়ক্রমে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন তারা। বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার জানান, ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেলেও তাদের দোসরা এখনও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সব মন্দিরে বিএনপি নেতাকর্মীদের পাহারার দায়িত্বে দেওয়া হয়েছে।

যাতে করে কেউ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত আমাদের কার্ডধারী নেতাকর্মীরা প্রতিটি মন্দিরের পাহারা নিয়োজিত রয়েছে।

সপ্তমী পূজায় নগরীর মন্দির পরিদর্শন করতে গিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ বলেন, এ দেশ আমাদের সবার। শারদীয় উৎসবে কেউ কোনো বিশৃঙ্খলার চেষ্টা করলেও তাকে কঠোর শাস্তির আওতায় আনা হবে।

এর আগে বুধবার বরিশালে পূজা মণ্ডপ পরিদর্শনে আসেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। সে সময় তার সঙ্গে বরিশাল জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বরিশাল মহানগর পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি বিশ্বজিৎ ঘোষ বিষু বলেন, ধর্ম যার যার উৎসব সবার। পূজা মণ্ডপে বিএনপির নেতাকর্মীদের নিরাপত্তা দেওয়ার বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews