1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

দেশি কোচদের যোগ্যতা নিয়ে তামিমের প্রশ্ন, জবাব দিলেন সালাহউদ্দিন

  • Update Time : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৬৮ Time View

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হেরে বসেছে বাংলাদেশ। তবে সেই হার ছাপিয়ে এখন আলোচনায় তামিম ইকবাল। কোচ ইস্যুতে কঠিন মন্তব্য করেছেন সাবেক এই অধিনায়ক। তার মতে, দেশি কোচদের জাতীয় দলের প্রধান কোচ হওয়ার মতো যোগ্যতা নেই। তার এমন মন্তব্যের পর হচ্ছে নানা আলোচনা। এবার সেই ইস্যুতে মন্তব্য করেছেন ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল কোচ সালাহউদ্দিন।

এক বেসরকারি টিভি চ্যানেলে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ বিশ্লেষণী অনুষ্ঠানে যোগ দিয়ে দেশি কোচ নিয়ে তামিমের মন্তব্যের জবাব দিয়েছেন সালাহউদ্দিন। তবে কোচদের যোগ্য না হওয়ার পেছনেও দিয়েছেন যুক্তি।

তামিমের মন্তব্য নিয়ে সালাহউদ্দিন বলেন, ‘আমার মনে হয় তামিম ঠিক। তবে জাতীয় দলে যখন কোনো খেলোয়াড় আসে, সে কি ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে পুরোপুরি তৈরি হয়ে জাতীয় দলে খেলে? হাতে গোনা কয়েকজন বাদে বেশির ভাগই জাতীয় দলে আসার পর প্রতিষ্ঠিত হয়। আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত হতে অনেক খেলোয়াড় ৫-৭ বছর সময় নেয়। তারা যদি ৫-৭ বছর সময় নেয়, তবে কোচদেরও ওই সময় দেওয়া উচিত। কোচকে গড়ে তুলতে হবে। জাতীয় দলের খেলোয়াড়কে অনেকভাবে তৈরি করেছেন। কোচকে তৈরি করেছেন এভাবে?’

এর আগে, জাতীয় দলের কোচ হিসেবে দেশি কাউকে সুযোগ দেওয়া উচিত কিনা এমন প্রশ্নে ভারতীয় গণমাধ্যম স্পোর্টসস্টারকে তামিম জানান, ‘আমার মনে হয় না, বাংলাদেশের কারও প্রধান কোচ হওয়ার সামর্থ্য আছে। বর্তমানে দুই অথবা তিনজন আছেন, যারা সহকারী কোচ হওয়ার উপযুক্ত। তবে আমার মনে হয় না, কেউ প্রধান কোচ হওয়ার মতো উপযুক্ত।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews