1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

ছাত্র বলাৎকারের অভিযোগে পটুয়াখালীতে প্রাইভেট শিক্ষক আটক

  • Update Time : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৬৬ Time View

মো: রিয়াজুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধি: ১৪ বছর বয়সী এক ছাত্রকে কোচিংয়ে প্রাইভেট পড়ানোর কথা বলে জোরপূর্বক বলাৎকারের (ধর্ষণের) অভিযোগে পটুয়াখালীর দুমকিতে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে এক প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ ওই প্রাইভেট টিউটরকে বুধবার রাতে আটক করেছে।

সূত্রে জানা যায়, গত সোমবার (৭ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনাটি ঘটেছে। পরের দিন ওই শিক্ষকের বিরুদ্ধে ঘটনার পর ভুক্তভোগী ওই শিক্ষার্থীর বাবা বাদি হয়ে পটুয়াখালী সেনা ক্যাম্পে একটি লিখিত অভিযোগ করেন। পরবর্তিতে দুমকি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে।

গ্রেপ্তার হওয়া প্রাইভেট শিক্ষক সাইমুন ইসলাম শুভ (২৪) পার্শ্ববর্তী উপজেলা বাকেরগঞ্জের মধ্য নলুয়া এলাকার বাসিন্দা বাবুল মৃধা’র ছেলে। তিনি উপজেলার দুমকি সংলগ্ন জলিশা গ্রামে বাসা ভাড়া নিয়ে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন।

সূত্র জানায়, দীর্ঘ ১ বছর ধরে ভুক্তভোগী শিক্ষার্থী সহ আরও ১০/১২ জন ব্যাচে অভিযুক্ত সাইমুনের কাছে প্রাইভেট পড়ে। পরীক্ষায় ভালো করার জন্য রাতে তার বাসায় থেকে পড়াশোনার জন্য ওই শিক্ষার্থী ও তার মা-বাবাকে অনুরোধ করেন সাইমুন। একপর্যায়ে গত সোমবার শিক্ষার্থীর বাবা মা ছেলেকে ভালো পড়াশোনার জন্য সাইমুনের বাসায় রাতে পড়তে পাঠায়। ওই দিন মধ্যরাতে শারীরিক নির্যাতন সহ বলাৎকার করা হয়। সর্বশেষ উলঙ্গ অবস্থায় ভুক্তভুগী শিক্ষার্থীর ছবি তুলে রাখে এবং কাউকে জানালে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রকাশের হুমকি ধামকি দেয় সাইমুন।

এব্যাপারে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ বলেন, আটককৃত সাইমুনের বিরুদ্ধে ভিকটিমের মা বাদী হয়ে গত রাতে দুমকি থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং০৫/২৪ তারিখ ৯/১০/২৪ইং

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews