1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

প্রতীমা ভাঙচুরের ঘটনায় ‘বরিশাল সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটি’র নিন্দা ও প্রতিবাদ

  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৭৪ Time View

বরিশালের বাকেরগঞ্জের শ্যামপুরের একটি সার্বজনীন পুজামণ্ডপে হামলা-ভাঙচুরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ‘ বরিশাল সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটি’। শনিবার বিকেলে সংগঠনটির সভাপতি শহিদুল ইসলাম মিরন এবং সাধারণ সম্পাদক এলবার্ট রিপন বল্লভ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নিন্দা জ্ঞাপনসহ হামলা-ভাঙচুরের ঘটনায় জড়িত সকলকে গ্রেপ্তারপরবর্তী আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি করেছেন। সেই সাথে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন এবং আসন্ন দুর্গাপুজার আগে সকল মন্দির বিশেষ নিরাপত্তার আওতায় নিয়ে আসার ক্ষেত্রে সংশ্লিষ্ট পুলিশ-প্রশাসনের প্রতি অনুরোধ রেখেছেন।

জানা গেছে, শ্যামপুরের মন্দিরের প্রতীমা ভাঙচুরের ঘটনায় ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে আইনশঙ্খলা বাহিনী। পাশাপাশি কর্মস্থলে দায়িত্ব অবহেলার অভিযোগে ওসি শফিকুল ইসলামকে শাস্তিস্বরুপ তাৎক্ষণিক বাকেরগঞ্জ থানা থেকে সরিয়ে নেওয়া হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপে কিছুটা হলেও স্থানীয়দের স্বস্তি দিয়েছে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews