1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

পিরোজপুর জেলা পুলিশের উদ্যোগে অপহৃত কিশোরী উদ্ধার

  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৮৩ Time View

পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের এর দিকনির্দেশনায় ও তত্তাবধানে পিরোজপুর থেকে অপহৃত কিশোরীকে বরিশাল থেকে উদ্ধার করে অভিভাবকের নিকট বুঝিয়ে দিয়েছেন পিরোজপুর পুলিশ।

ঘটনার বিবরনে জানা যায় মোঃ শেখ তরিকুল ইসলাম রাজীব পিতাঃ নুরুল ইসলাম, গ্রামঃ হোরের হাওলা, থানা ও জেলাঃ পিরোজপুর গত ৩ অক্টোবর থানায় অভিযোগ করেন তার শ্যালক মোঃ আল আমিন হাওলাদার এর মেয়ে সিনথিয়া আক্তার রুমি(১৩) বিগত ৩ অক্টোবর ২০২৪ তারিখ কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে ফিরে আসেনি ।

অনেক খোজাখুজি করে তার কোন সন্ধান না পাওয়ায় পুলিশের শরনাপন্ন হন এবং পুলিশ সুপারের কার্যালয়ে আসেন।

পুলিশ সুপার এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খাঁন উক্ত ভিকটিম সিনথিয়া আক্তার রুমিকে তথ্য প্রযুক্তি এবং বরিশাল মেট্রোর কতোয়ালী থানার সহায়তায় গত ৩ তারিখে রাতে বরিশাল চাঁদমারী এলাকা থেকে উদ্ধার করে।

তরিকুল ইসলাম রাজীব ও ভিকটিমের পিতা মোঃ আল আমিন হাওলাদার তাদের মেয়েকে পেয়ে পিরোজপুর জেলা পুলিশের প্রতি অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews