1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

সাকিবের শূন্যতা পূরণে এক হয়ে লড়বে পুরো দল

  • Update Time : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৭০ Time View

কানপুর টেস্টের আগে টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন সাকিব আল হাসান। জানিয়েছেন, সবশেষ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে খেলা ম্যাচটাই তার শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ ছিল। কাজেই সাকিবকে ছাড়ায় আগামীকাল ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ দল।

টি-টোয়েন্টিতে সাকিবের শূন্যতা কতটা ভোগাবে বাংলাদেশকে। এমন প্রশ্নে তাওহিদ হৃদয় জানিয়েছেন পুরো দল মিলে সাকিবের শূন্যতা পূরণে চেষ্টা করবে তারা। প্রথম টি-টোয়েন্টির আগে গোয়ালিয়রে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন দলের মিডলঅর্ডার ব্যাটার হৃদয়।

সাকিবের না থাকা বাড়তি চাপ কিনা কিংবা সাকিবের শূন্যতা কিভাবে পূরণ করবে বাংলাদেশ; এমন প্রশ্নে হৃদয় বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে চাপ সব সময়ই থাকে। যদি সেটা মাথায় থাকে তাহলে তো পারফর্ম করা যাবে না। আমাদের প্রক্রিয়া মেনে চলতে হবে, ভালো করার চেষ্টা করতে হবে। আর সাকিব ভাই নেই। অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করব। কিন্তু এখান থেকে (জাতীয় দল) একদিন না একদিন সবাইকে যেতেই হবে। আশা করি, আমরা সাকিব ভাইয়ের শূন্যতা ভালোভাবে পূরণ করব।’

সাকিব না থাকায় অলরাউন্ডার হিসেবে স্কোয়াডে রাখা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। যাকে নিয়ে সাকিবের শূন্যতা পূরণ করতে চান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। একদিন আগে তিনি জানান, ‘সাকিব ভাই যেহেতু এত দিন ছিলেন, এখন একটু মানিয়ে নিতে সমস্যা হবে, একাদশ সাজাতে একটু সমস্যা হবে। কারণ, সাকিব ভাই দুই দিক থেকে (ব্যাটিং–বোলিং) ভালো সমন্বয় এনে দিতেন। আমরা মিরাজকে দলে নিয়ে এসেছি। আশা করব, মিরাজ যেন ওই জায়গাটায় দ্রুত মানিয়ে নেয়।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews