1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

দক্ষিণ লেবাননের মসজিদে বিমান হামলা ইসরাইলের

  • Update Time : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৭০ Time View

লেবাননে হিজবুল্লাহর বিপক্ষে চলমান সামরিক অভিযানে একটি মসজিদে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। অভিযোগ উঠেছে, বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে ইসরাইল। হাসপাতাল, ত্রাণ কার্যক্রমস্থলের পর এবার ইসরাইলি অভিযানে মসজিদের মতো স্থাপনায়ও হামলা হল।

শনিবার (৫ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা। এক বিবৃতিতে এটি নিশ্চিত করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীও (আইডিএফ)।

ইসরাইলের বিবৃতিতে বলা হয়েছে, তারা দক্ষিণ লেবাননের একটি মসজিদের ভিতরে হিজবুল্লাহ যোদ্ধাদের উপর হামলা করেছে। গত ৭ অক্টোবর থেকে ইসরাইল এবং হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর এই ধরনের হামলা প্রথম।

বিবৃতিতে আরো বলা হয়, ‘আইডিএফ (আর্মি) গোয়েন্দাদের নির্দেশে, আইএএফ (বিমান বাহিনী) হিজবুল্লাহ সন্ত্রাসীদেরকে আঘাত করেছে। যারা দক্ষিণ লেবাননের সালাহ ঘান্দুর হাসপাতাল সংলগ্ন একটি মসজিদের ভিতরে অবস্থিত একটি কমান্ড সেন্টারের মধ্যে কাজ করছিল’।

‘কমান্ড সেন্টারটি হিজবুল্লাহ সন্ত্রাসীরা ইসরাইলি সেনা এবং ইসরাইল রাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য ব্যবহার করেছিল।’

হিজবুল্লাহ নিয়ন্ত্রিত ইসলামিক হেলথ কমিটি দ্বারা পরিচালিত সালাহ ঘান্দুর হাসপাতাল জানিয়েছে, এই হামলায় তাদের নয়জন চিকিৎসক ও নার্সিং স্টাফ গুরুতর আহত হয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী মসজিদটিকে হামলার লক্ষ্যবস্তু করলেও হিজবুল্লাহ যোদ্ধারা যে সেখানে উপস্থিত ছিল সে ব্যাপারে কোনো প্রমাণ দিতে পারেনি।

এ দিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, ২৪ ঘণ্টায় দেশটিতে ইসরাইলি হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা ১৫১। এ নিয়ে গত ১৭ সেপ্টেম্বর থেকে লেবাননজুড়ে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে ২৬১ জন নারী ও ১২৭টি শিশু রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews