1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

শতরানের আগেই নেই ৭ উইকেট

  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৭০ Time View

ইতিবাচক খেলার চেষ্টা ছিল সকাল থেকে। নাজমুল হোসেন শান্ত আর সাদমান ইসলামের কল্যাণে অনেকটা সাবলীল ছিল স্কোরের চাকা। কিন্তু এরপরেই আকস্মিক ঝড়। পেসার আকাশ দীপ আর স্পিনার রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে বাংলাদেশের মিডল অর্ডার গুঁড়িয়ে গিয়েছে রান তোলার আগেই। দলীয় ৯৪ রানেই ৭ উইকেট হারিয়েছে বাংলাদেশ।

এখন পর্যন্ত বাংলাদেশের লিড ৪২ রানের। ক্রিজে আছেন মুশফিকুর রহিম এবং মেহেদি হাসান মিরাজ। সবশেষ উইকেট সাকিব আল হাসানের। ২ বলে শূন্য করে ফিরলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। এই ইনিংসের মাধ্যমে দেশের বাইরে নিজের শেষ টেস্ট ইনিংস খেলতে নেমেছিলেন সাকিব। আর দেশের মাঠে অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে না পারলে এটাই হতে পারে তার শেষ টেস্ট ইনিংস। তবে শেষটা ভাল হলো না তার।

এর আগে সকাল থেকেই কিছুটা ইতিবাচক ক্রিকেট খেলেছিল বাংলাদেশ। দিনের প্রথম ১২ ওভারে বাংলাদেশ তুলেছে ৫৯ রান। মুমিনুল হকের উইকেট হারালেও কিছুটা ওয়ানডে ঘরানার ব্যাটিং করেই লিড বাড়ানোর দিকে মনোযোগ ছিল বাংলাদেশের। তবে সেই পথে খানিক এগুবার পরেই হলো বর রকমের ব্যাটিং বিপর্যয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews