1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের দায়িত্বে ড. রাহাত ফয়সাল

  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৮২ Time View

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রক্টরের দায়িত্ব পেয়েছেন ড. রাহাত হোসাইন ফয়সাল। তিনি ববির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক।

সোমবার (৩০ সেপ্টেম্বর) এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়াও একই আদেশে ববির সহকারী প্রক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মারুফা আক্তারকে।

অফিস আদেশে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধি ধারা ৩৬ (২)-এর ১৬(১) অনুযায়ী শিক্ষকবৃন্দকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দায়িত্ব প্রদান করা হলো।

উল্লিখিত দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হবেন। তবে যদি তারা একাধিক দায়িত্ব পালন করে থাকেন সেক্ষেত্রে বিধি মোতাবেক যে কোনো একটির ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews