1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

এক মাসের সফরে পাকিস্তানে জাকির নায়েক

  • Update Time : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৭০ Time View

জনপ্রিয় ধর্মপ্রচারক ও বিশ্লেষক ডা. জাকির নায়েক সোমবার এক মাসের সফরে পাকিস্তানে পৌঁছেছেন। এ সময়ে করাচি, ইসলামাবাদ এবং লাহোরসহ দেশটির প্রধান শহরগুলোতে বেশ কয়েকটি সেমিনারে অংশ নেবেন তিনি।

গত তিন দশকের মধ্যে এটি জাকির নায়েকের প্রথম পাকিস্তান সফর। শেষবারের মতো তিনি ১৯৯২ সালে ভারতে ফিরে আসার আগে লাহোরে ধর্মীয় পণ্ডিত ডা. ইসরার আহমেদের সঙ্গে দেখা করেছিলেন।

নিজ দেশ ভারতে আইনি জটিলতার কারণে বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন এই ধর্মপ্রচারক।

জাকির নায়েক পাকিস্তানের ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং প্রধানমন্ত্রীর সহযোগী রানা মাশহুদ তাকে স্বাগত জানান।

আসছে ৫ অক্টোবর করাচি থেকে জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। ১২ অক্টোবর লাহোরে এবং ১৯ অক্টোবর ইসলামাবাদেও বক্তব্য রাখবেন এই ধর্মপ্রচারক।

প্রকাশ্য অনুষ্ঠানের পাশাপাশি তিনি ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বিভিন্ন জনসংযোগে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে, কারণ তার এ সফর ২৮ অক্টোবর পর্যন্ত চলবে বলে আশা করা হচ্ছে।

ডা. নায়েক সরকারের আমন্ত্রণে পাকিস্তান সফর করছেন এবং তার মাসব্যাপী অবস্থানকালে তাকে নিশ্ছিদ্র নিরাপত্তা দেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews