1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

বরগুনায় মাইকিং করে ইলিশ বিক্রি

  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৫ Time View

ইলিশের মৌসুমে রাতের বেলা বরগুনায় মাইকিং করে ৪০০ টাকা কেজিদরে ইলিশ বিক্রি করেছেন বেল্লাল নামে স্থানীয় এক বিক্রেতা।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বেল্লালের এই সুলভ মূল্যে ইলিশ বিক্রির ঘোষণা শুনে আশপাশের এলাকার মানুষ ভিড় করছেন তার মাছের দোকানে। এক কেজিতে ক্রেতারা পাচ্ছেন ৫ থেকে ৬টি মাঝারি আকারের ইলিশ, যা বাজারের তুলনায় যথেষ্ট সস্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

বেল্লাল সন্ধ্যার পর বরগুনা পৌরসভার বিভিন্ন এলাকায় মাইকে প্রচারণা চালিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছেন। বিশেষ করে ইলিশের দাম সাধারণত বেশি হওয়ায় এই সস্তা দামে মাছ কেনার সুযোগ পেয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। বরগুনার বিভিন্ন এলাকায় এই খবর ছড়িয়ে পড়ায় রাতে বেল্লালের দোকানে ক্রেতাদের ভিড় জমছে।

বেল্লাল বলেন, আমি স্থানীয়দের কাছে কম দামে ভালো মানের ইলিশ মাছ পৌঁছে দিতে চাই। তাই মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছি। তার এই উদ্যোগে বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য কম খরচে ইলিশ কেনার সুযোগ তৈরি হয়েছে।

ইলিশের এমন সহজলভ্যতায় বরগুনার মানুষ সন্তুষ্ট, এবং তারা মনে করছেন, এভাবে ইলিশ বিক্রি চলতে থাকলে সাধারণ মানুষের জন্য ইলিশ কেনা সহজ হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews