1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

কানপুর টেস্টের তৃতীয় দিনটিও গিলে খেল বৃষ্টি

  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭১ Time View

কানপুর টেস্টের তৃতীয় দিনটিও পরিত্যক্ত হয়েছে শেষমেশ। মাঠে গড়ায়নি কোনো বল। তৃতীয় দিনের সকাল থেকে কোনো বৃষ্টি না হলেও বাজে আবহাওয়া ও আউটফিল্ডে পানি জমে থাকার কারণে শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয় দিনের খেলা।

রোববার বৃষ্টি না হলেও রাতভর বৃষ্টির কারণে আউটফিল্ডে জমে ছিল পানি। যা নিষ্কাসনে কাজ করলেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে মাঠ কর্মীরা। ফলে লম্বা সময় অপেক্ষা করেও শেষ পর্যন্ত দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করতে হয়েছে আম্পায়ারদের।

এর আগে, চেন্নাই টেস্টে ২৮০ রানে হারা বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন এনে কানপুরে মাঠে নামে। প্রথম দিনেও বৃষ্টির কারণে এক ঘণ্টা পর শুরু হয় ম্যাচ। এরপর ৩৫ ওভার খেলা হয়েছে প্রথম দিনে। যেখানে ৩ উইকেট খরচায় স্কোরবোর্ডে ১০৭ রান জমা করেছে বাংলাদেশ। এরপর বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয় দ্বিতীয় দিনের খেলা। মাঠে গড়াতে পারেনি একটি বলও।

চতুর্থ দিনে ৪০ রানে ব্যাট করতে নামবেন মুমিনুল হক। ৬ রানে তাকে সঙ্গ দিতে উইকেটে আসবেন মুশফিকুর রহিম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews