1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

করণ জোহরের প্রস্তাবে ঐশ্বরিয়াকে বিয়ে করতে রাজি হন অভিষেক

  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৫ Time View

ঘটনা ২০০৬ সালের। ‘উমরাও জান’ ছবির সেটে বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের প্রেমে পড়েছিলেন অভিনেতা অভিষেক বচ্চন। তার পরের বছরই ২০০৭ সালের ২০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে বিয়ে সারেন এ তারকা জুটি।

অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিয়ের ঘটকালি করেছিলেন পরিচালক করণ জোহর। বেশ কিছু দিন ধরে এ তারকা দম্পতির বিবাহবিচ্ছেদের জল্পনা চলছে বি-টাউনে। এর মধ্যেই ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঐশ্বরিয়াকে বিয়ে করার জন্য নাকি অভিষেককে পরামর্শ দিয়েছিলেন করণ জোহর।

ঐশ্বরিয়াকে বিয়ে করার কিছুটা কৃতিত্ব তারও। অভিষেককে ‘কফি উইথ করণ’-র এপিসোডে মনে করিয়ে দিয়েছিলেন করণ। সঙ্গে সঙ্গে অভিষেক বলেছিলেন— করণই আমার মাথায় ঢুকিয়েছিল— আমার ঐশ্বরিয়াকে বিয়ে করা উচিত। ও আমাকে বলতে থাকত— ঐশ্বরিয়া অসাধারণ। তোমাদের দুজনকে একসঙ্গে খুব সুন্দর মানাবে। করণকে ধন্যবাদ এই সহায়তার জন্য বলে জানান অভিষেক।

কিন্তু সেই সুখের সংসারে নাকি চিড় ধরেছে।

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে দুজন একসঙ্গে প্রবেশ না করা এ জল্পনায় নতুন করে ইন্ধন জোগায়। এমনকি বেশ কয়েকবার জনসমক্ষে আঙুলে বিয়ের আংটি ছাড়াই প্রকাশ্যে এসেছেন তারা। তবে কিছু দিন আগে দুবাইয়ে স্ত্রী ও কন্যার সঙ্গে সময় কাটিয়েছেন অভিষেক। তার পর থেকেই অনুরাগীদের আশা— ঐশ্বরিয়া ও অভিষেক সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করছেন। শোনা যাচ্ছে, জলসার কাছেই আরও একটি নতুন বাড়ি কিনছেন অভিষেক। এ বাড়িতে স্ত্রী ও কন্যাকে নিয়ে তিনি নতুন করে সংসার পাতবেন— এ আশায় দম্পতির অনুরাগীরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews