1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

দিনাজপুরে সক্রিয় ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার

  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮১ Time View

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ

এক কনস্ট্রাকশন ফার্মে ডাকাতির ঘটনায় সক্রিয় ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার(২৭সেপ্টেম্বর) দিবাগত রাতে দিনাজপুর সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়নের চুনিয়া পাড়ায় রিপো কনস্ট্রাকশন ফার্মে এ ঘটনাটি ঘটে।
শনিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার নাজমুল হাসান ।এসময় তিনি বলেন দিনাজপুর সদরের শশরা ইউনিয়নে ১২থেকে ১৩ জনের একটি ডাকাত দল মেসার্স আবির মটরস গাড়ীর গ্যারেজে প্রবেশ করে তারা নাইট গার্ড সহ ছয় জনকে হাত পা বেঁধে গ্যারেজে থাকা বিভিন্ন গাড়ী থেকে ২০টি ব্যাটারি,নগদ ৩লাখ ৫২হাজার টাকা,পানির মটর ও ছয়টি মোবাইল সেট ডাকাতি করে নিয়ে যায় ।এ ঘটনার পরে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি ডাকাতি মামলা রুজু হয় যাহার মামলা নং ৫৫/৫৯৯।রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ হোসেনের নেতৃত্বে ইন্সপেক্টর তদন্ত ও অপারেশন এর সমন্বয়ে একটি চৌকস দল অভিযানে নেমে বিভিন্ন সোর্স ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকতির ১২ঘন্টার মধ্যে ডাকাত দলের ৫ সদস্যসহ ডাকাতি কাজে ব্যবহৃত গাড়ি ও লুন্ডিত মালামাল উদ্ধার করতে সক্ষম হয়।এছাড়াও পুলিশ সুপার আরো বলেন যে ধৃত ব্যক্তিরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং প্রত্যেকের বিরুদ্ধে বিভিন্ন জেলা উপজেলায় ওয়ারেন্টসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত পাঁচজন আসামী ছাড়াও ডাকাতির ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে পুলিশ সুপার নাজমুল হাসান জানান ।

গ্রেপ্তারকৃত ডাকাত দলের সদস্যরা হলো দিনাজপুর খানসামা উপজেলার কাচিনিয়া আমনগর এলাকার মৃত দমাসু দাসের ছেলে শমবারু দাস(২৬), একই উপজেলার রামনগর এলাকার সত্যেন চন্দ্র দাসের ছেলে শ্রী দীপু চন্দ্র দাস(৩০),বোচাগঞ্জ উপজেলার শ্রীমন্তপুর দাস পাড়া এলাকার বিজয় দাসের ছেলে শ্রী সুজন দাস(২৭),কাহারোল রামপুর এলাকার আঃ রহমানের ছেলে পাগলু গাড়ির চালক মোঃ আলমগীর হোসেন( ৩৬)এবং একই উপজেলার ডোহন্দা এলাকার মোঃ অহেজ আলীর ছেলে মোঃ দুলাল হোসেন(৩৬)।
আটককৃতদের কাছ থেকে ডাকাতি হওয়া মালামালের মধ্যে একটি খয়েরি রংয়ের টাইটানিক পুরাতন বাটন মোবাইল, ১৮টি ১২ভোল্টের ট্রাকের ব্যাটারী ,একটি পাগলু থ্রি হুইলার গাড়ী ও নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews