1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

মামলার ভয়ে ভারতে পালাচ্ছিলেন ছাত্রলীগ নেতা, সীমান্ত থেকে গ্রেপ্তার

  • Update Time : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭০ Time View

নওগাঁ সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় চট্টগ্রামের এক ছাত্রলীগ নেতাকে নওগাঁর মহাদেবপুর থেকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে বিজিবির সহায়তায় উপজেলার দেওপাড়া গ্রাম থেকে তাকে আটকের পর থানায় নিয়ে আসে পুলিশ।

গ্রেফতার ছাত্রলীগ নেতার নাম আব্দুল্লাহ আল আহসান (২৪)। তিনি চট্টগ্রামের চান্দগাঁও থানার বহদ্দারহাট গ্রামের নুরুল ইসলামের ছেলে এবং চান্দগাঁও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি।

পুলিশ জানায়, আওয়ামীলীগ সরকারের পতনের পর আব্দুল্লাহ আল আহসান নামে চট্টগ্রামের চান্দগাঁও থানায় তিনটি মামলা হয়েছে। মামলার ভয়ে তিনি নওগাঁর ধামইরহাট থানার সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করছিলেন।

এজন্য মহাদেবপুর উপজেলার এক এজেন্টের সঙ্গে চুক্তি করেন। খবর পেয়ে বিজিবি ওই এজেন্টকে জিম্মায় নেয়। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে আব্দুল্লাহ আল আহসানকে আটক করা হয়।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews