1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

নিজ বিশ্ববিদ্যালয় থেকে দ্রুত উপাচার্য নিয়োগের দাবিতে হাবিপ্রবিতে মানববন্ধন

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৯ Time View

মােঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি // দ্রুততম সময়ের মধ্যে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবিতে দ্বিতীয়বারের মত মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর ২০২৪) দুপুর ১টায় বৃষ্টির মাঝেও হাবিপ্রবি’র ড. কুদরত এ খুদা একাডেমিক ভবনের সম্মুখে তারা এই মানববন্ধন কর্মসূচী পালন করে।
মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা জানান, এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় ২৫ বছর পার হয়েছে। এর আগে কৃষি কলেজ হিসেবে ছিল। সেক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয় ও বেশ পুরোনো এবং আমাদের শিক্ষকরা জ্যেষ্ঠ হয়েছেন। অনেক অভিজ্ঞ গ্রেড ওয়ানের প্রফেসরও রয়েছেন। এর আগে বাইরে থেকে ভিসি নিয়োগ হয়েছে। আমরা সেসময় আমাদের সমস্যা ও দাবি দাওয়াগুলো তার কাছে তুলে ধরার সুযোগ পেতাম না। ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ক্যাম্পাসেরই নিরপেক্ষ সৎ, দক্ষ ও গবেষক শিক্ষক প্রয়োজন। তাই আমরা চাই বিশ্ববিদ্যালয়ের সৎ দক্ষ নিরপেক্ষ গবেষক শিক্ষকদের মধ্যে থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দেওয়া হোক।
মানববন্ধনে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা জানান, আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর শৈশবকাল ও যৌবনকাল অতিক্রম করে পৌড়ত্বের দিকে এগিয়ে যাচ্ছে। দিনে দিনে শিক্ষকরা দক্ষ থেকে দক্ষতর হয়েছেন। তাই আমরা মনে করি আমাদের শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার যোগ্যতা আরও আগেই অর্জন করেছেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ভালো মন্দ দিকগুলো আমাদের শিক্ষকরাই ভালো বুঝবেন, যা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই আমরা চাই দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগ দেওয়া হোক।
এর আগেও একই দাবীতে হাবিপ্রবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছিল।
উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর থেকে সফলভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালন করছেন হাবিপ্রবি’র কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. ফুয়াদ এল তাজ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews