1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

ঐশ্বরিয়াকে না জানিয়ে জাহ্নবীকে বিয়ে করেছিলেন অভিষেক!

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৭ Time View

বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন দম্পতির বিচ্ছেদের গুঞ্জন যেন ক্রমশ বাড়ছে। এবার বিচ্ছেদের মাঝেই শোনা গেল ঐশ্বরিয়াকে না জানিয়েই নাকি গোপনে বিয়ে করেছেন অভিষেক। তার বিরুদ্ধে পুলিশে অভিযোগও করা হয়েছে।

বিয়ের আগে হোক কিংবা পরে— বারবার পরীক্ষার মুখে পড়তে হয়েছে এ জুটিকে। অভিষেকের জীবনে এসেছিলেন জাহ্নবী কাপুর। তারা একে অন্যকে মন দিয়েছেন। গোপনে নাকি বিয়েও করেছেন। তা নিয়ে সামাজিকমাধ্যমে নেটিজেনদের মাঝে হইচই পড়ে।

বলিউডের অন্যতম প্রিয় জুটি তারা। অথচ তাদের সম্পর্কের পরিণতি কী হতে চলেছে, তা নিয়ে জল্পনার শেষ নেই। বলিপাড়ায় কান পাতলেই এখন বচ্চন সংসারের অশান্তি নিয়ে আলোচনা হয়। গত বছরের শেষ থেকেই বচ্চনদের অন্দরমহল নিয়ে মুখর ছিল সামাজিকমাধ্যম। নতুন বছরের শুরুতেই বিরাট চমক দিয়েছিলেন বচ্চন দম্পতি। সপরিবার দোল উদ্যাপন করেছিলেন তারা। এ ছাড়া মেয়ে আরাধ্যা বচ্চনের স্কুলের বার্ষিক অনুষ্ঠানে স্বামী ও শ্বশুরের সঙ্গে দেখা গেছে সাবেক বিশ্বসুন্দরীকে। তার পর মেয়ে ও স্ত্রীকে নিয়ে দুবাই ভ্রমণে গিয়েছিলেন জুনিয়র বচ্চন। ফিরে এসেই বাবা-মায়ের বাড়ির কাছে একটি ফ্ল্যাট কেনেন অভিনেতা।

জানা গেছে, একে অন্যের থেকে এবার বিচ্ছেদই নাকি চাইছেন তারা। আর সেই খবরের জেরে তোলপাড় সিনেপাড়া। যদিও তারা এ প্রসঙ্গে মুখ খোলেননি। কখনই কাউকে জানতে দেননি ঠিক সমস্যা কোথায়। বা আদপে তারা এ ধরনের কোনো সিদ্ধান্ত নিচ্ছেন কিনা। তবে তাদের সম্পর্কের মাঝে ঝড় এই প্রথম নয়।

ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিয়ের আগে হোক কিংবা পরে— বারবার পরীক্ষার মুখে পড়তে হয়েছে এই জুটিকে। অভিষেকের জীবনে এসেছিলেন নাকি জাহ্নবী কাপুর। গোপনে নাকি বেড়েছিল সম্পর্ক। তারা একে অন্যকে মন দিয়েছিলেন।

এখানেই শেষ নয়, শোনা যায়, বিয়েও নাকি করেছিলেন তারা। এ বিষয়ে অভিনেত্রী শ্রীদেবীকন্যা মডেল জাহ্নবী কাপুর অভিষেক নাকি তাকে গোপনে বিয়েও করেছিলেন বলে দাবি করেন তিনি।

সেই সময় অভিষেক বচ্চন ঐশ্বরিয়ার প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন। একে অন্যকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখছেন— এমনই সময় প্রকাশ্যে হাজির অভিষেকের এই গোপন স্ত্রী।

না, ঘটনার সত্যতা নিয়ে কোনো দিন মুখ খোলেননি অভিষেক বচ্চন। তবে আত্মহত্যার চেষ্টা করেছিলেন মডেল জাহ্নবী, তা খবরের শিরোনামে উঠে আসে। যদিও তা চাপা থাকেনি। পুলিশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল এ খবর, যা নিয়ে রীতিমতো সমস্যায় পড়তে হয়েছিল জাহ্নবী কাপুরকে। থানায় টেনে নিয়ে যাওয়া হয়েছিল তাকে। যদিও পরে জামিন পেয়েছিলেন। তবে মুচলেকা জমা দিতে হয়েছিল তাকে যে, পরে তিনি এমন কোনো পদক্ষেপ নেবেন না, যা নিয়ে রীতিমতো ঝড় উঠে সামাজিকমাধ্যমে। তবে খুব বেশিদিন স্থায়ী হয়নি অভিষেকের জীবনে এই ঝড়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews