1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

কে এই পবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম?

  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৭ Time View

রিয়াজুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধি:-পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) নবাগত ভিসি অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিং) ফার্মাকোলজি বিভাগে প্রফেসর পদে কর্মরত ছিলেন। তিনি বরিশাল শহরের বান্দ রোড এলাকার মরহুম কাজী আব্দুল খালেক ও কাজী রাবেয়া বেগম দম্পতির সন্তান।
কাজী রফিকুল ইসলাম ১৯৮৮ সালে বরিশাল ব্যাপ্টিস্ট মিশন বালক উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে, ১৯৯০ সালে বরিশাল বিএম কলেজ থেকে এইচএসসিতে প্রথম বিভাগে, ১৯৯৪ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়( ময়মনসিং) থেকে ডিভিএম ভেটেরিনারি অনুষদে মেধা তালিকায়, ১৯৯৮ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি অনুষদে ফার্মাকোলজি বিভাগে
মাস্টার অব সাইন্স (এমএস) ফার্মাকোলজি বিভাগে প্রথম শ্রেনীতে সম্মানের সাথে প্রথম স্থান অর্জন ও বিশ্ববিদ্যালয় স্বর্নপদক লাভ করেন।

তিনি ২০১২ -২০১৪ সালে জাপানের কাগাওয়া বিশ্ববিদ্যালয় থেকে দুই বছরের জেএসপি পোস্ট ডক্টরাল গবেষক কোর্স সম্পন্ন করেন। ২০১১-২০১২ একই বিশ্ববিদ্যালয় থেকে গ্যাস্ট্রোএন্ট্ররোলজি ও ফার্মাকোলজি বিভাগে মেডিসিন অনুষদে, ২০১১ সালে পিএইচডি এবং গ্রাজুয়েট স্কুল অব মেডিসিন বায়োমেডিকেল সাইন্সে পিএইচডি অর্জন করেন। ২০০৫ সালে অস্ট্রেলিয়ার ব্রিসবেইন কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েট ফেলো ( পিজিএফ) ফার্মাকোলজি বিভাগ( ব্রাউন ল্যাব) স্কুল অব বায়োমেডিকেল সাইন্সেস এ ৪ মাসের কোর্স সম্পন্ন করেন। তিনি ২০০৭ সালে যুক্তরাস্ট্রের মেডিকেল সেন্টার লেব্রাসকা বিশ্ববিদ্যালয় পিজিটি ও আইওএসপি কোর্স সম্পন্ন করেন কাজী রফিকুল ইসলাম। তিনি একজন প্রতিভাবান এবং গবেষক হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায় একাধিক পুরস্কার লাভ করে সম্মানে ভূষিত হয়েছেন।

প্রসঙ্গত, বুধবার(২৫ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার প্রজ্ঞাপনে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে পবিপ্রবি আইন ২০০১ এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামকে উপাচার্য পদে ৫ শর্তে নিয়োগ প্রদান করা হয়েছে। তিনি পবিপ্রবির সাবেক ভিসি স্বদেশ কুমার সামন্ত এর স্থলাভিষিক্ত হবেন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews