1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

যুক্তরাষ্ট্রে মোদি-জেলেনস্কি বৈঠক, যে আলোচনা হল

  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৬ Time View

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক মাসের মধ্যে এটা ছিল দুই নেতার মধ্যে দ্বিতীয় বৈঠক। এর আগে গত ২৩ অগাস্ট মোদি ইউক্রেনে গিয়ে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন। খবর- ডয়চে ভেলের

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হওয়ায় দুই নেতাই সন্তোষ প্রকাশ করেছেন। ইউক্রেনের পরিস্থিতি এবং কীভাবে শান্তির পথে এগোনো যাবে, তা নিয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে।
মোদি বলেছেন, ভারত এই বিরোধের শান্তিপূর্ণ সমাধান চায়। ভারত কূটনীতি ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চায়। ভারত চায়, সংশ্লিষ্ট সব পক্ষ যেন আলোচনায় বসে সমাধানের চেষ্টা করে। এই বিরোধের দীর্ঘস্থায়ী সমাধানের জন্য ভারত সব ধরনের সাহায্য করতে প্রস্তুত।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তিন মাসের মধ্যে মোদি ও জেলেনস্কি তিনবার বৈঠক করেছেন। দুজনেই জানিয়েছেন, তারা যোগাযোগ রেখে চলবেন।

যৌথ বিবৃতি

এই বৈঠকের পর একটি যৌথ বিবৃতি জারি করা হয়। সেখানে বলা হয়েছে, ‘ভারত শান্তিপূর্ণ পথে সমস্যার সমাধান চায়। গত জুন মাসে সুইজারল্যান্ডে ইউক্রেন নিয়ে শান্তি বৈঠকেও ভারত এই কথা জানিয়েছিল।’ ইউক্রেন ভারতের এই অবস্থানকে সমর্থন জানিয়ে বলেছে, ‘পরবর্তী শান্তি সম্মেলনে ভারতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের যোগ দেওয়াটা জরুরি।’

বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোদি বলেছেন, তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে শান্তিপ্রয়াস চান। দ্রুত শান্তি ফেরানো দরকার। ভারত শান্তি ফেরানোর জন্য যথাসাধ্য চেষ্টা করবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews