1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

লেভানডফস্কি-রাফিনিয়ার জোড়ায় বার্সার টানা ছয়

  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৪ Time View

লা লিগায় বার্সার জয় রথ চলছেই। সবশেষ ম্যাচে ভিয়ারিয়ালকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সা। যেখানে রবার্ট লেভানডফস্কি হ্যাটট্রিকের সুযোগ মিস করলেও জোড়া গোলের দেখা পেয়েছেন রাফিনিয়া।

আগের দিন এস্পানিওলকে ৪-১ গোলে হারিয়েছিল বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল। তাতেই যেত তেতে ছিল বার্সা। ম্যাচে খেলতে নেমে শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রেখেছে দলটি। ম্যাচের ২০ মিনিটে দলকে এগিয়ে নেন লেভানডফস্কি। ৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে জোড়া গোল আদায় করে নেন পোলিশ ফরোয়ার্ড। খানিক পর ৩৮ মিনিটে এক গোল শোধ দিয়ে বিরতিতে যায় ভিয়ারিয়াল।

দ্বিতীয়ার্ধে বার্সাকে ৫৮ মিনিটের সময় এগিয়ে নেন তরেস। এরপর ৬৭ মিনিটে পেনাল্টি পায় বার্সা। হ্যাটট্রিকের সুযোগ থাকলেও সহজ সেই সুযোগ লুফে নিতে পারেননি লেভা। এরপর ৭৪ ও ৮৩ মিনিটে পরপর দুই গোল করে জোড়া গোল আদায় করে নিয়ে বার্সাকে ৫-১ গোলের জয় পাইয়ে দেন ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া।

এ জয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে বার্সা। এ নিয়ে টানা ৬ ম্যাচে জয় পেল হ্যান্সি ফ্লিকের বার্সা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews