1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৪ Time View

ভোলার লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বদরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ধূমকেতু আবাসন এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ওই যুবকের নাম মো. জসিম উদ্দিন (৩৫)। তিনি ওই এলাকার কাঞ্চন মিস্ত্রির ছেলে।

জানা গেছে, শুক্রবার দুপুর ১২টার দিকে আবাসনের নিজ ঘরে বিদ্যুতের লাইন মেরামত করছিলেন যুবক জসিম উদ্দিন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। বিষয়টি তার স্ত্রী দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে গিয়ে জসিমকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক জসিমের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, এ ধরনের কোনো সংবাদ পাইনি। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews