1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

দু’দফায় হামলা, এবার ট্রাম্পের নিরাপত্তায় বিল পাস

  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৯ Time View

সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা সংক্রান্ত একটি বিল সর্বসম্মতভাবে মার্কিন প্রতিনিধি পরিষদে পাস হয়েছে। ‘এনহ্যান্সড প্রেসিডেনশিয়াল সিকিউরিটি অ্যাক্ট’ নামে এই বিলটি এখন সিনেটে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

শুক্রবার সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে লড়ছেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। তবে এরইমধ্যে নির্বাচনি প্রচার চালাতে গিয়ে দুইবার হামলার শিকার হয়েছেন তিনি। এরপর থেকেই তার নিরাপত্তার ইস্যুটি সামনে চলে আসে। এবার প্রতিনিধি পরিষদে দুই দলই তার নিরাপত্তার ব্যাপারে সমর্থন দিয়েছে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার উত্থাপিত এই প্রস্তাবটি ৪০৫-০ ভোটে পাস হয়েছে।

গত ১৩ জুলাই পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলার শহরে একটি নির্বাচনী জনসভায় বক্তৃতা দিচ্ছিলেন ট্রাম্প। এ সময় পার্শ্ববর্তী একটি ভবনের ছাদ থেকে গুলি করে তাকে হত্যার চেষ্টা করা হয়। বন্দুকধারী মোট ৮টি গুলি ছোড়েন। একটি গুলি ট্রাম্পের কানের নিচের অংশে লাগে। বন্দুকধারীর গুলিতে সমাবেশে অংশগ্রহণকারী এক ব্যক্তি নিহত হন।

এছাড়া গত রোববারও ট্রাম্পকে দ্বিতীয়বার হত্যার চেষ্টা করা হয়। ওই দিনে ফ্লোরিডার গলফ মাঠে খেলছিলেন ট্রাম্প। এ সময় কয়েকশ গজ দূরে বন্দুক হাতে এক ব্যক্তি গাছের আড়ালে লুকিয়ে ছিলেন। কিন্তু সিক্রেট সার্ভিসের এজেন্টদের তৎপরতায় আটক হন হামলকারী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews