1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

৪ জেল সুপার বাধ্যতামূলক অবসরে

  • Update Time : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৬ Time View

ডেক্স রিপোর্ট
দেশের চারটি কারাগারের তত্ত্বাবধায়ককে (সুপারিনটেনডেন্ট) বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে।
অবসরে যাওয়া চার তত্ত্বাবধায়ক হলেন- শরীয়তপুর জেলা কারাগারের সুভাষ কুমার ঘোষ, মানিকগঞ্জ জেলা কারাগারের বজলুর রশিদ আখন্দ, টাঙ্গাইল জেলা কারাগারের মকলেছুর রহমান এবং হবিগঞ্জ জেলা কারাগারের নেছার আলম।
তাদের মধ্যে সুভাষের ৯ বছর, বজলুরের ২ বছর, মকলেছুরের ৪ মাস ও নেছারের পৌনে ৩ বছরের চাকরির মেয়াদ ছিল।
সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী, ‘জনস্বার্থে’ তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর কথা বলা হয়েছে আদেশে।

ওই ধারায় বলা আছে, কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ার পর যে কোনো সময় সরকার জনস্বার্থে প্রয়োজনীয় মনে করলে কোনোরূপ কারণ দর্শানো ছাড়াই তাকে চাকরি থেকে অবসরে পাঠাতে পারবে।
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন গত মঙ্গলবার বলেছিলেন, কারাগারের গতিশীলতা আনার জন্য কিছু সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। যেসব কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া যাচ্ছে, তাদের ব্যাপারে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
এরই মধ্যে চার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews