1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

অশ্বিন-জাদেজার ফিফটিতে ঘুরে দাঁড়াল ভারত

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮২ Time View

চেন্নাই টেস্টের প্রথম সেশনে ৮৮ রানের বিনিময়ে ভারতের ৩টি উইকেট তুলে নেয় বাংলাদেশ। দ্বিতীয় সেশনেও ঠিক একই সমীকরণ, ৮৮ রান দিয়ে ৩ উইকেট। যার ফলে বোর্ডে ১৭৬ রান জড়ো করতেই ৬ উইকেট খোয়ায় ভারত। যার মধ্যে ৪টিই ঝুলিতে পোরেন পেসার হাসান মাহমুদ।

অর্থাৎ পাকিস্তান সিরিজের পর ভারতের মাটিতেও দাপট ধরে রাখে টাইগার বোলাররা।

তবে রবিচন্দ্রন অশ্বিন ও রবিন্দ্র জাদেজার ব্যাটে এরপরই যেন ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। পালটা আক্রমণে দারুণ জুটি বেঁধে বাংলাদেশি বোলারদের সামনে রীতিমত বাধার পাহাড় হয়ে দাঁড়িয়েছেন এ দুজন। তুলে নিয়েছেন নিজ নিজ ফিফটিও।

সেই সঙ্গে শেষ সেশনে ইতোমধ্যেই দুজনে গড়ে ফেলেছেন ১৩৯ রানের অনবদ্য জুটি। যে জুটিতে চড়ে ভারতও সব শঙ্কা পার করে এখন রীতিমত স্বস্তিদায়ক অবস্থানে। ৬ উইকেটে তাদের সংগ্রহ এখন ২৮৫।

অতি প্রয়োজনের সময় দাপুটে হাফ-সেঞ্চুরি হাঁকালেন রবিচন্দ্রন অশ্বিন। ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৮ বলে ব্যক্তিগত অর্ধশতরানের গণ্ডি টপকে যান তিনি। ৯টি চার ও ১টি ছক্কার মারে অপরাজিত আছেন ৮০ রানে।

অন্যদিকে ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রবীন্দ্র জাদেজা। অপরাজিত আছেন ৫৬ রানে।

এর আগে অবশ্য চেন্নাই টেস্টের শুরুতেই স্বাগতিক ভারতকে চেপে ধরেছিল বাংলাদেশ। ৩৪ রানে ৩ উইকেট তুলে নেওয়ার পর ১৪৪ রানে তুলে নিয়েছিল ৬ উইকেট। পেয়ে গিয়েছিল ভারতের লেজের দেখা। তবে সেখান থেকে দলকে টেনে তোলার দায়িত্ব নিয়েছেন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ও রবিন্দ্র জাদেজা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews