1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

ওসি হারুনের পর এবার গোয়েন্দা চরিত্রে মোশাররফ করিম

  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭২ Time View

দেশে অস্থির সময় পেরিয়ে স্বাভাবিক হচ্ছে সবকিছু। শোবিজ অঙ্গনেও শুরু হয়েছে শুটিং কার্যক্রম। তবে বন্ধের সময়টুকুতে বিশ্রাম নেওয়ার সুযোগ পেয়েছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। জানিয়েছেন, এমনিতে শুটিং ব্যস্ততার কারণে বিশ্রামের সময়টাও ঠিকমতো পান না। দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে যখন শুটিং বন্ধ ছিল, সেসময় কিছুদিন বিশ্রাম করেছেন। তবে সম্প্রতি আবারও কর্মব্যস্ততায় ডুবে গেছেন এ অভিনেতা।

এর মধ্যেই নাম লিখিয়েছেন ‘মির্জা’ নামের নতুন একটি ওয়েব ফিল্মে। এটি পরিচালনা করবেন সুমন আনোয়ার। শিগগিরই এর শুটিং হবে বলে জানা যায়। এটি একটি অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হবে।

কাজের ব্যস্ততা প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘আমি তো কাজ করতে চাই। নতুন নতুন কাজে যুক্ত হবো, এটাই স্বাভাবিক। এটা নিয়ে আসলে ঘটা করে বলার মতো কিছু নেই। একজন অভিনেতার নতুন কাজ আসবে, প্রচার হবে-এটাই তার জীবন। আমিও তাই যুক্ত হয়েছি আরও একটি নতুন কাজে। এটা নিয়ে বিস্তারিত কথা হবে আরও পরে।’

নির্মাতা জানান, একটি গোয়েন্দা গল্প নিয়ে ফিল্মটি বানাচ্ছেন তিনি। যে গল্পের মূল চরিত্র করছেন মোশাররফ করিম। তবে গল্পে তিনি আহামরি বড় কোনো গোয়েন্দা নন। সাত বোনের এক ভাই। সাদামাটা চলাফেরা। তবে তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন একজন মানুষ। সবসময় সতর্ক থাকেন। নিজের বুদ্ধি দিয়ে রহস্য আর জটিলতার সমাধান করেন।

উল্লেখ্য, কিছুদিন আগে মোশাররফ করিম অভিনীত ‘মহানগর’ নামে একটি ওয়েব সিরিজে ওসি হারুন নামে একটি চরিত্র বেশ জনপ্রিয়তা পায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews