1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

আ’লীগ সরকার নির্বিচারে মানুষ হত্যা করেছেন : বরিশালে সেলিমা রহমান

  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭১ Time View

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নের নামে কোটি কোটি টাকা লোপাট করেছেন। তারা গত ১৬ বছরে নির্বিচারে বহু মানুষকে হত্যা করেছে।

‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ উপলক্ষে মঙ্গলবার(১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরীর বান্দ রোডে মহানগর বিএনপির আয়োজনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক এই প্রতিমন্ত্রী আরও বলেন, গত ১৬ বছর ধরে গুম ও হত্যার সঙ্গে যারা জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে বলেও জানান। এছাড়া বিএনপি ক্ষমতায় গেলে জনগনের অধিকার প্রতিষ্ঠা করা হবে।

মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারের সঞ্চালনায় এসময় কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, বরিশাল জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি আবুল হোসেন খান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবায়দুল হক চান, আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আফরোজ খানম নাসরিন সহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews