1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

৭ দিনের মধ্যে জড়িতদের না ধরতে পারলে চাকরি থাকবে না: নুর

  • Update Time : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৪ Time View

আওয়ামী লীগের সুবিধাভোগীদের প্রশাসনে রেখে দেশ সংস্কার করা সম্ভব না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেছেন, গোপালগঞ্জের সন্ত্রাসীরা সংগঠিত হয়ে সেনাবাহিনীর ওপর হামলা করেছিল। এটা আমাদের জন্য লজ্জার। তাদের শায়েস্তা করতে না পারলে ভবিষ্যতে বড় রকমের অঘটন ঘটাতে পারে। পত্রিকায় এসেছে নতুন ৫৬ জন ডিসির মধ্যে ৪৯ জনই কোনো না কোনোভাবে আওয়ামী লীগের সুবিধাভোগী। তাদেরকে প্রশাসনে রেখে দেশ সংস্কার সম্ভব না।

রোববার গণঅধিকার পরিষদের কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। যুব অধিকার পরিষদ আলোচনা সভার আয়োজন করে। সংগঠনটির সভাপতি মনজুর মোর্শেদ মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাদিম হাসানের সঞ্চালনায় সবায় আরও বক্তব্য দেন, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শহিদুল ইসলাম ফাহিম, অ্যাডভোকেট সরকার নুরে এরশাদ সিদ্দিকী প্রমুখ। সাত দফা প্রস্তাবনা তুলে ধরেন যুগ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম।

নুর আরও বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে অথচ তার দোসররা এখনও সক্রিয়, তারা গোপালগঞ্জে হত্যাকান্ড ঘটিয়েছে। গোপালগঞ্জে হত্যাকান্ডে জড়িত সবাইকে আগামী এক সপ্তাহের মধ্যে আটক করতে হবে, তা না হলে সেখানকার প্রশাসনের কারও চাকরি থাকবে না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews