1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

ডিবি হেফাজতে সাবেক মন্ত্রী ফরহাদ, ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ

  • Update Time : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭০ Time View

হত্যা মামলায় গ্রেফতার হওয়া সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে রাখা হয়েছে।

রোববার তাকে আদালতে তুলে রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছেন ঢাকার আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া।

তিনি বলেন, তাকে এখন ডিবিতে রাখা হয়েছে। আজকে আদালতে তুলে দশ দিনের রিমান্ড আবেদন করা হতে পারে।

সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে শনিবার রাতে গ্রেফতার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

অন্যদিকে, একই রাতে বরিশাল-২ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. শাহে আলম তালুকদারকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

এর আগে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে তালুকদারকে মারধরের পর ঢাকার গুলশান থানায় হস্তান্তর করে একদল মানুষ।

পরে কোটা আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই নিহত শিক্ষার্থী নাঈম রহমান হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ।

তালুকদারকেও রোববার আদালতে তোলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু আহমেদ। – বিবিসি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews