1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

সন্তান প্রসবের সময় নারী মারা গেলে শহিদের মর্যাদা পাবে?

  • Update Time : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭০ Time View

প্রশ্ন: সন্তান প্রসবের কারণে কোনো নারী মারা গেলে তার জন্য কোনো সওয়াবের ঘোষণা আছে কি? দয়া করে জানালে উপকৃত হতাম।

উত্তর: সন্তান প্রসবের কারণে কোনো স্ত্রীলোক মারা গেলে সে শহিদের মর্যাদা লাভ করবে।

হাদিস শরীফে এসেছে, সফওয়ান ইবনে উমাইয়া রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন- প্লেগে যে মারা যায়, সে শহিদ। পানিতে ডুবে যে মারা যায়, সে শহিদ। পেটের পীড়ায় যে মৃত্যুবরণ করে, সে শহিদ এবং যে স্ত্রীলোক সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়, সেও শহিদ। (মুসনাদে আহমাদ, হাদিস ১৫৩০৭)

ইমাম ইবনে হাজার (রহ.) বলেন- ইবনুত তীন রহ. বলেন, এগুলো অনেক কষ্টের মৃত্যু। আল্লাহ তায়ালা উম্মতে মুহাম্মাদীর ওপর অনুগ্রহ করে এগুলোকে তাদের জন্য গুনাহ মাফ ও সওয়াব বৃদ্ধির মাধ্যম বনিয়েছেন এবং এর মাধ্যমেই আল্লাহ তাআলা তাদেরকে শহিদের মর্যাদায় উন্নীত করবেন। (ফাতহুল বারী ৬/৫২)

উল্লেখ্য যে, তারা শুধু সওয়াব ও মর্যাদার দিক থেকে শহিদের মতো। তাদের গোসল ও কাফন সাধারণ মৃতদের মতোই হবে।

সূত্র: ফাতহুল কাদীর ২/১০৩; আদ্দুররুল মুখতার ২/২৫২

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews