1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

প্যারাগুয়ের কাছে হারল ব্রাজিল

  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৮ Time View

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হেরে গেছে ব্রাজিল। বুধবার (১১ সেপ্টেম্বর) প্যারাগুয়ের দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলকে ১-০ গোলে হারায় স্বাগতিকরা। প্যারাগুয়ের হয়ে প্রথমার্ধেই গোল করে ব্যবধান গড়ে দেন ডিয়েগো গোমেজ।

বিশ্বকাপ বাছাইপর্বের গেল ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছিল দরিভালের দল। তবে এক ম্যাচ পরই আবারও হারের মুখ দেখতে হল ব্রাজিলকে।

রদ্রিগো, ভিনিসিউসদের নিয়ে সাজানো ব্রাজিল শুরু থেকেই বল দখল ও আক্রমণে মনযোগী ছিল। তবে শুরু থেকেই ভালো কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা। উল্টো ম্যাচের ২০তম মিনিটেই গোল খেয়ে বসে দরিভালের দল। ডি বক্সের ঠিক বাইরে থেকে দুর্দান্ত এক গোল করেন ডিয়েগো গোমেজ। যা নাগাল পাননি ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন।

গোল হজম করে আক্রমণে ধার বাড়ায় ব্রাজিল। তবে প্রতিপক্ষের ডিফেন্স ভাঙতে পারছিল না তারা। প্রথম হাফে মাত্র দুইটি শট নিতে পারে ব্রাজিল। দ্বিতীয় হাফের শুরুতেই এন্ড্রিক ও গুয়েমারেজকে বসিয়ে দরিভাল মাঠে নামান পেদ্রো এবং লুইজ হেনরিককে।

দ্বিতীয় হাফেও প্রথমার্ধের পুনরাবৃত্তি ঘটে। বল দখলে মনোযোগ দেয় সফরকারীরা। ব্রাজিল দ্বিতীয় হাফে বেশি শট নিলেও সেগুলো জোরাল ছিল না। ম্যাচের শেষের আগে আরও কিছু পরিবর্তন নামায় ব্রাজিল। তবে শেষ পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি। প্যারাগুয়ের বিপক্ষে এক গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ভিনিসিউসদের। এই হারে ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচেই অবস্থান করছে ব্রাজিল। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে প্যারাগুয়ে। ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা।

এদিকে বিশ্বকাপ বাছাইপর্বের আরেক ম্যাচে কলম্বিয়ার কাছে ২-১ গোলে হেরেছে আর্জেন্টিনা। আর ভেনেজুয়েলার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে উরুগুয়ে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews