1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রী মারা গেছেন

  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৫ Time View

মেহেন্দিগঞ্জ উপজেলার গ্রামের বাড়িতে আত্মহত্যার চেষ্টা করা বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ওই ছাত্রী মারা যান বলে কোতোয়ালি মডেল থানার এসআই মাজেদুল ইসলাম জানিয়েছেন।

মারা যাওয়া অর্পনা দাস বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ষষ্ঠ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি মেহেন্দিগঞ্জ উপজেলার সোনামুখি এলাকার শ্যামল দাসের মেয়ে।

লাশের সুরতহাল প্রতিবেদন তৈরিকারী এসআই মাজেদুল পরিবারের সদস্যদের বরাতে বলেন, মেহেন্দিগঞ্জের গ্রামের নিজ বাসায় বৃহস্পতিবার বিকেলে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ওই ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেন।

টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি মারা যান।

বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ওসি বিপ্লব কুমার মিস্ত্রি বলেন, কী কারণে আত্মহত্যা করেছে পরিবার জানাতে পারেনি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews