1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

মোদির মস্কো-কিয়েভ সফরের পরই বড় বার্তা পুতিনের

  • Update Time : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৭ Time View

চলতি বছরে জুলাই মাসে রাশিয়া সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হন। এরপরই আগস্টে তিনি পৌঁছান যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে। রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধের মধ্যে এই দুই দেশে মোদির সফর সদ্য হয়েছে। আর মোদির রুশ সফরের একমাস পেরিয়ে কিছুদিন কাটতে না কাটতেই রাশিয়ার প্রেসিডেন্ট জানিয়েছেন, ইউক্রেন-রুশ যুদ্ধে মধ্যস্থতার কথা বলতে পারে ভারত, চীন ও ব্রাজিল।

ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইস্তানবুলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যস্থতাকারীদের মধ্যে প্রাথমিক পর্যায়ের সমঝোতার কথাবার্তা একটি সহমতের জায়গায় কিছুটা পৌঁছেছে। এর ভিত্তিতে কথা এগিয়ে যেতে পারে বলে তিনি মনে করছেন। উল্লেখ্য, রাশিয়ার মস্কোতে মোদির পুতিনের সঙ্গে সাক্ষাৎ ও ইউক্রেনের কিয়েভে সেদেশের প্রেসেডিন্ট জেলেনস্কির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর সাক্ষাতের পরই যুদ্ধের মধ্যস্থতা নিয়ে বড় বার্তা দিয়েছেন পুতিন।

রাশিয়ার নিউজ এজেন্সি বলেছে, ‘আমরা আমাদের বন্ধু এবং অংশীদারদের সম্মান করি, যারা…আমি বিশ্বাস করি, আন্তরিকভাবে এই সংঘাতের আশেপাশের সমস্ত সমস্যার সমাধান চান, প্রাথমিকভাবে চীন, ব্রাজিল এবং ভারত। আমি এই বিষয়ে আমাদের সতীর্থদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছি।’ এদিকে, রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনের সঙ্গে আলোচনায় বড় ভারত সাহায্য করতে পারে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews