1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

ভোলায় ১০ হাজার কেজি পলিথিন জব্দ

  • Update Time : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৬ Time View

ভোলার ইলিশা ফেরিঘাট এলাকায় একটি কাভার্ডভ্যান থেকে ১০ হাজার কেজি পলিথিন জব্দ করা হয়েছে। এসময় মেসার্স দ্বীপ ভোলা ট্রান্সপোর্ট এজেন্সি নামে একটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ এ জরিমানা করেন। ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তোতা মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাট এলাকা থেকে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা নিষিদ্ধ পলিথিন বোঝাই কাভার্ডভ্যানটি জব্দ করে।

পরে তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে পরিবহন এজেন্সিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই লাখ টাকা জরিমানা করেন। তিনি আরও জানান, জব্দ পলিথিনের বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা। এছাড়াও জব্দকৃত পলিথিন বর্তমানে তাদের কাছে জব্দ রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews