1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

বিদেশি পিস্তলসহ সাবেক ভূমিমন্ত্রীর ছেলে গ্রেফতার

  • Update Time : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৪ Time View

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে শিরহান শরীফ তমালকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। পাবনার ঈশ্বরদী উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-১২।

শুক্রবার এক খুদে বার্তায় জানায়, র‍্যাব গ্রেফতারকালে তমালের কাছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, ১০ পিস ইয়াবা পাওয়া গেছে। এ সময় তার ব্যবহৃত প্রাইভেটকারও জব্দ করা হয়।

জানা গেছে, তমাল ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। ২০১৭ সালের নভেম্বরে সাংবাদিক মারধরের ঘটনায় কারাগারে যাওয়ার পর ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার’ অভিযোগে তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়।

এছাড়া কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আসামি তমাল। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তমাল আত্মগোপনে ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews