1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন, ৫ ড্রেজার জব্দ

  • Update Time : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮২ Time View

ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাঁচটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার পৃথক অভিযান পরিচালনা করে সুগন্ধার লঞ্চঘাট, সুগন্ধা-বিষখালী মোহনা ও বিষখালী নদী থেকে এসব ড্রেজার জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামানন্দ কুন্ডু। এসময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামানন্দ কুন্ডু জানান, সুগন্ধা ও বিষখালী নদীর বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হয়। বৃহস্পতিবার সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এতে পাঁচটি ড্রেজার জব্দ করা হয়। ড্রেজারগুলো থামানো অবস্থায় পাওয়া গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews