1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

মাকে ছুরিকাঘাতে হত্যা, অভিযোগে ছেলে আটক

  • Update Time : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৫ Time View

ভোলায় টাকার জন্য নুরজাহান বেগম (৭০) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে মাদকাসক্ত ছেলে ভূট্ট ওরফে শিপনকে (৩০) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ভোলা সদর হাসপাতালের সামনে থেকে থাকে আটক করা হয়। এর আগে গতকাল সোমবার রাতে পৌর কাঠালী এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত নুরজাহান বেগম ভোলা পৌর কাঠালী এলাকার ৮ নম্বর ওয়ার্ডের মৃত সাইফুল ইসলামের স্ত্রী।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান পাটোয়ারী জানান, নুরজাহান বেগম প্রায় ৩০ বছর ধরে ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিনের বাড়িতে গৃহ পরিচারিকার কাজ করেন। সে সুবাদে কাউন্সিলরের পুরোনো বসতঘরে ছেলেকে নিয়ে থাকতেন তিনি। সোমবার রাত আনুমানিক ১০টার দিকে ভূট্ট তার মায়ের কাছে টাকা দাবি করেন। এ ঘটনাকে কেন্দ্র করে মা-ছেলের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে প্রথমে কাঠ দিয়ে মাকে পিটিয়ে আহত করেন ভূট্ট। পরে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যান।

তিনি আরো জানান, নিহতের বোনের ছেলে বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। এ ঘটনায় ছেলেকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews