1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

বিএমপির নতুন কমিশনার আমিনুল ইসলাম

  • Update Time : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৫ Time View

সাত মহানগরে নতুন কমিশনারসহ উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ৫৭ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই পদায়নের কথা জানানো হয়েছে। এর মধ্যে ঢাকা, চট্টগ্রামসহ সাত রেঞ্জের ডিআইজি রয়েছেন।

চট্টগ্রাম মহানগর পুলিশের নতুন কমিশনার করা হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত ডিআইজি (উপমহাপরিদর্শক-ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) হাসিব আজিজকে। সিলেট মহানগর পুলিশের নতুন কমিশনার হয়েছেন অ্যান্টিটেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) রেজাউল করিম।

এ ছাড়া গাজীপুর মহানগর পুলিশে সিআইডির অতিরিক্ত ডিআইজি (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) খোন্দকার রফিকুল ইসলাম, রাজশাহী মহানগর পুলিশে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ আবু সুফিয়ান, খুলনা মহানগর পুলিশে ডিএমপির উপকমিশনার (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জুলফিকার আলী হায়দার, রংপুর মহানগর পুলিশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. মজিদ আলী এবং বরিশাল মহানগর পুলিশে ডিএমপির উপকমিশনার (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) আমিনুল ইসলামকে নতুন কমিশনার করা হয়েছে।

ঢাকাসহ সাত রেঞ্জে নতুন ডিআইজি
ঢাকা রেঞ্জে ডিআইজির দায়িত্ব দেওয়া হয়েছে এ কে এম আওলাদ হোসেনকে। তিনি শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ছিলেন। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি করা হয়েছে পিবিআইয়ের পুলিশ সুপার (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) আহসান হাবিব পলাশকে। রাজশাহী রেঞ্জের ডিআইজি পদে পদায়ন করা হয়েছে পুলিশের বিশেষ শাখার (এসবি) পুলিশ সুপার (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) আলমগীর রহমানকে। ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) আশরাফুর রহমানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।

এসবির পুলিশ সুপার (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মুশফেকুর রহমানকে সিলেট রেঞ্জে, পুলিশ স্টাফ কলেজের ডিআইজি রেজাউল হককে খুলনা রেঞ্জে এবং সিলেট রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত পুলিশ সুপার (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. মঞ্জুর মোর্শেদ আলমকে বরিশাল রেঞ্জের ডিআইজি করা হয়েছে।

এ ছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, অ্যান্টিটেররিজম, পুলিশ স্টাফ কলেজ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), শিল্পাঞ্চল পুলিশ, হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ, মেট্রোরেলের ম্যাস র‍্যাপিড ট্রানজিট, টাঙ্গাইলে পুলিশ ট্রেনিং কলেজ, খুলনায় পুলিশ ট্রেনিং কলেজ, র‍্যাব এবং পুলিশ টেলিকমে আরও ৩৭ জন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews