1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

ঢাকা বোর্ডে ষষ্ঠ শ্রেণির নিবন্ধন শুরু ১০ সেপ্টেম্বর

  • Update Time : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৭ Time View

ঢাকা বোর্ডের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম ১০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। ষষ্ঠ শ্রেণিতে নিবন্ধন করতে শিক্ষার্থীর বয়স হতে হবে ৯ বছরের বেশি। আর সর্বোচ্চ বয়সসীমা ১৫ বছর পর্যন্ত। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ২০ বছর। সবার জন্য ৭৪ টাকা নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে।

সোমবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের অংশ হিসাবে গত বছর থেকে ষষ্ঠ শ্রেণিতে নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়। ঢাকা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বোর্ডের ওয়েবসাইটে নির্ধারিত (OMES/eSIF) বাটনে ক্লিক করে ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে শিক্ষার্থীদের নিবন্ধনের তথ্য দিতে হবে। এরপর ড্যাশবোর্ড থেকে eSIF SIX ক্লিক করে Payable fees of VI 2024 এ Application name, mobile no. এবং Number of Students দিয়ে Print Sonali seba ক্লিক করে সোনালি সেবার স্লিপটি প্রিন্ট করতে হবে। ফরমটি ফটোকপি করে ব্যাংকে জমা দেওয়া যাবে না।

ব্যাংকে ২৪ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ করে নির্ধারণকৃত শিক্ষার্থীদের eSIF পূরণ করা যাবে। ফি পরিশোধের পুনরায় সোনালি সেবার স্লিপ বের করতে পারবেন প্রতিষ্ঠান প্রধানরা এবং বাদপড়া শিক্ষার্থীদের তথ্য পূরণ করতে পারবেন।

এতে আরও জানানো হয়েছে, পাঠদানের অনুমতি ও স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের নামে নিবন্ধনের সুযোগ পাবে। আর পাঠদানের অনুমতিবিহীন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পার্শ্ববর্তী বা নিকটতম অনুমোদিত নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমে নিবন্ধন করা যাবে।

তবে কোনো অবস্থাতেই পাঠদানের অনুমতিবিহীন প্রতিষ্ঠানগুলো নিজ স্কুলের মাধ্যমে নিবন্ধনের সুযোগ পাবেন না। কোনো শিক্ষার্থী নিবন্ধন থেকে বাদ পড়লে বা ভুল হলে, তার দায়ভার প্রতিষ্ঠান প্রধানকে নিতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews