1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

জাকিরের পর ফিরলেন সাদমানও, চাপে বাংলাদেশ

  • Update Time : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৫ Time View

চতুর্থ দিনে জয়ের ঘ্রাণ পাওয়া বাংলাদেশ পঞ্চম দিনে ব্যাট করতে নেমেই পথ হারিয়েছে। শুরুতেই ফিরে গেছেন জাকির হাসান। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এসে সঙ্গ দিচ্ছিলেন সাদমান ইসলামকে। তবে বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি সাদমান। খুররম শেহজাদের বলে ২৪ রানে সাজঘরের পথ ধরতে হয় তাকে। তাতে খানিকটা চাপেই পড়ে গেছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের ১৮৫ রানের জবাবে ২ উইকেট খরচায় ৭১ রান। উইকেটে আছেন মুমিনুল হক ও শান্ত।

এর আগে চতুর্থ দিনে পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে ১৭২ রানে অলআউট করে দেয় বাংলাদেশ। তাতে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৮৫ রানের। যেই লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন জাকির ও সাদমান। স্কোরবোর্ডে ৪৩ রান জমা করার পর শুরু হয় বৃষ্টি। যা না থামলে দিনের খেলা শেষ করার সিদ্ধান্ত নেয় ম্যাচ অফিসিয়ালসরা।

তবে পঞ্চম দিনে জয়ের ঘ্রাণ নিয়েই খেলা শুরু করেছিল বাংলাদেশ। দুই ওপেনারে ভর করে দলীয় ফিফটি পায় বাংলাদেশ। জাকির নিজেও ছিলেন ফিফটির পথে। তবে হঠাৎই মির হামজার বলে থামতে হয় তাকে। ৫৮ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এরপর ৭০ রানে এসে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews