1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

উজিরপুরে ইউপি সদস্য সুমন হাওলাদার হারিস এর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।

  • Update Time : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৬ Time View

উজিরপুর প্রতিনিধিঃ- বামরাইল ইউনিয়ন পরিষদ এর সাবেক মেম্বার- মরহুম ফারুক হাওলাদার এর বড় ছেলে তরুন সমাজসেবী সুমন হাওলাদার হারিস (৪৩) সোমবার সকাল ১১ টায় ঢাকা বারডেম হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে সহ বহু আত্নীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

বর্তমান তিনি বামরাইল ইউনিয়ন পরিষদ এর আট নং ওয়ার্ড এর বর্তমান ইউপি সদস্য। তার  মৃত্যুতে এলাকার সর্বশ্রেণীর লোকজন শোকাবহ হয়।ছোট বেলায় বাবাকে হারিয়ে ব্যবসায়ী কাজে নরসিংদী কাটিয়েছেন দীর্ঘ সময়।জীবনের শেষ অধ্যায়ে এসে জনকল্যানে কাজ করার লক্ষে ২০২২ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনতার ভোটের রায়ে তিনি মেম্বার নির্বাচিত হয়,এসময় নিজেকে সর্বদা সমাজিক উন্নায়ন মসজিদ,মাদ্রাসা ও সমাজের লোক জনকে নিয়েই বিভোর থাকতেন কিভাবে সমাজে শান্তি শৃংখলা বজায় রাখা যায়। হস্তিশুন্ড কাজিরা বাসিকে ঐক্যের সমাজ  উপহার দেওয়া যায় সে লক্ষে চেস্টা করে গেছেন।

তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সুমন হাওলাদার  হারিস এর মৃত্যুতে ডাক্তার আবু বকর আকন লিখেন,একজন সৎ ও সাহসী সন্তানের বিদায়। তিনি সুমন হাওলাদার হারিছ। আমাদের মেম্বর ছিলেন।

অকালে আজ পৃথিবী ছেড়েছেন এই অকুতোভয় মানুষটি। তিনি বারডেমে চিকিৎসাধীন ছিলেন।তাঁর রূহের মাগফিরাত কামনা করছি।

মনিরুল ইসলাম লিখেন, আমি তার রুহের মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাকে যেন জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমিন।

এমন হাজারো মানুষের ভালবাসায় শিক্ত হয়ে,৪ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার সকাল ৮ ঘটিকায় হস্তিশুন্ড বাজার মাঠে প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাযায় ইমামতি  করেন  মাওলানা আব্দুল হাই। জানাযা শেষে তরুন জনতার মেম্বার সুমন হাওলাদর হারিসকে তার মরহুম পিতার কবরের পাসে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews