1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

আস-সুন্নাহর ত্রাণ তহবিলে জমা পড়েছে ১৫ লাখ মানুষের অনুদান

  • Update Time : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৩ Time View

দেশের যে কোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে দেখা যায় শায়খ আহমাদুল্লাহ পরিচালিত আস-সুন্নাহ ফাউন্ডেশন। এবারও তার ব্যত্যয় হয়নি। টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা ঢলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে ব্যাপক সুনাম কুড়িয়েছে প্রতিষ্ঠানটি।

এ লক্ষ্যে আহমাদুল্লাহ গঠন করেন আস-সুন্নাহ ফাউন্ডেশন ত্রাণ তহবিল। গত কয়েকদিনে এই তহবিলে দেশ-বিদেশ থেকে প্রায় ১০০ কোটি টাকার বেশি জমা হয়েছে। তবে একজন সর্বোচ্চ ২০ লাখ পর্যন্ত অনুদান দিয়েছেন বলে জানা গেছে। এ তথ্য নিজেই নিশ্চিত করেছেন শায়খ আহমাদুল্লাহ।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে তিনি বলেছেন, পথচলার শুরু থেকেই আমরা চেয়েছি, আস-সুন্নাহ ফাউন্ডেশন গণমানুষের প্রতিষ্ঠান হয়ে উঠুক। আল্লাহর শুকরিয়া যে, ধীরে ধীরে আস-সুন্নাহ ফাউন্ডেশন গণমানুষের প্রতিষ্ঠান হয়ে উঠতে পেরেছে।

তিনি বলেন, এবারের বন্যায় মাত্র ১২ দিনে ১৫ লক্ষাধিক মানুষ মোবাইল ব্যাংকিং এবং ওয়েবসাইটের মাধ্যমে অনুদান দিয়েছেন (সাধারণ ব্যাংকিং চ্যানেল এবং নগদ প্রদান এটার অন্তর্ভুক্ত নয়)। দাতাদের এই বিশাল সংখ্যাই প্রমাণ করে, আস-সুন্নাহ ফাউন্ডেশনের মূল প্রাণশক্তি কারা।

তিনি আরও বলেন, সাধারণত একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুদানে ফাউন্ডেশনের কোনো প্রকল্প পরিচালিত হয় না। এবারের বন্যায় সবচেয়ে বড় একক অনুদানের পরিমাণ ২০ লাখ ৫৬ হাজার টাকা। বন্যায় আমাদের মোট তহবিলের তুলনায় সংখ্যাটা খুবই ক্ষুদ্র। অর্থাৎ লাখ লাখ সাধারণ মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতায় আমাদের অনেক বড় বন্যা তহবিল গঠিত হয়েছে।

শায়খ আহমদুল্লাহ তার পোস্টে বলেন, গণমানুষের প্রতিষ্ঠান হিসেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন আরও সামনের দিকে এগিয়ে যাক, আপনাদের ভালোবাসায় সিক্ত হোক, মহান রবের কাছে এটাই প্রার্থনা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews