1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

বোরহানউদ্দিনে যুবককে কুপিয়ে জখম

  • Update Time : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৪ Time View

ভোলার বোরহানউদ্দিনে শেখ ফরিদ (৪০) নামে এক যুবককে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। রবিবার (০১ সেপ্টেম্বর ) রাত ৯টার দিকে উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে বাকলাই বাড়ির সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

আহত শেখ ফরিদ উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাকলাই বাড়ির মৃত আমির বাকলাই এর পুত্র।

আহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে শেখ ফরিদ বাকলাই বাড়ির সামনে মসজিদে এশা নামাজ আদায় শেষে বেড় হয়ে দোকানের সামনে রাখা মোটরসাইকেলের কাছে আসলে আগে থেকে ওঁত পেতে থাকা ৮-১০ জনের একটি সন্ত্রাসী দল তার উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে।

এসময় শেখ ফরিদকে বেধড়ক পিটিয়ে দু হাতের একাধিক স্থানে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে তারা। পরে তার চিৎকারে স্থানীয় হারুন, ইউনুস মৃধা সহ বেশ কয়েকজন মুসুল্লি এগিয়ে আসে। তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনার সঙ্গে স্থানীয় সফি বাকলাই, শামীম বাকলাই, শাহিন বাকলাই জড়িত বলে আহত শেখ ফরিদের স্ত্রী অভিযোগ করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews