1. mohib.bsl@gmail.com : admin :
  2. info@barisalerkhobor.com : editor :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইংল্যান্ড নাকি নরওয়ে সেমিফাইনাল খেলবে কে, সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই: নাহিদ ইসলাম রাজনীতি কেবল ক্ষমতা ভোগের প্রক্রিয়া নয়: তথ্যমন্ত্রী বন্যার ঝুঁকিতে আরও ৫ জেলা ইরানকে জানিয়ে দিয়েছি যুদ্ধবিরতি শেষ, তবে আলোচনা চলবে: ট্রাম্প বন্যা মোকাবিলায় চট্টগ্রামে সেনাবাহিনী মোতায়েন বাকেরগঞ্জে র‍্যাবের জোড়া অভিযান: ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

অবশেষে ওবায়দুল কাদের ও পুলিশের বিরুদ্ধে মামলা নিলেন আদালত

  • Update Time : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬২ Time View

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের এলোপাথাড়ি গুলিতে নিহত স্কুল ছাত্র ছাবিদ হোসেন (১৫) এর পরিবারের দায়ের করা হত্যা মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করতে নির্দেশ দিয়েছে আদালত।

সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ মোট ৭৫ জনের বিরুদ্ধে দায়ের করা সকল আসামিকে শ্রেণীভুক্ত করে হত্যা মামলাটি গ্রহণের নির্দেশ দেন।

বাদী পক্ষে আমি সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাকিল আহমাদ মামলাটি দায়ের করেন।

পুলিশের বিরুদ্ধে মামলা গ্রহণে অস্বীকৃতি আদালতের

উক্ত মামলায় সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ আসামি করা হয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক ও এম এ আরাফাতসহ বেশ কয়েকজন সংসদ সদস্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও পুলিশের ঊর্ধ্বতন অফিসারসহ আওয়ামী লীগের এবং অঙ্গ সংগঠনের এটা কর্মীসহ ৭৫ জনকে আসামি করা হয়েছে।

এর আগে গতকাল এই মামলাটি গ্রহণ না করে ফেরত দিয়েছিলো আদালত। আইনজীবী সমিতির অনুমতি ব্যতীত পুলিশের বিরুদ্ধে মামলা নেওয়া যাবে না মর্মেও জানান আদালত। গতকাল মামলা দায়েরের পর পুলিশ সদস্যদের নাম বাদ দেওয়ার জন্য বেশ কয়েকবার চাপ প্রয়োগ করা হয়েছিল।

উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরায় ছাত্রদের সঙ্গে থাকাবস্থায় মাথায় গুলি করে হত্যা করে ছাবিদকে। তারপর পরিবারের সদস্যরা তার মরদেহ উত্তরার কুয়েত মৈত্রী হসপিটালে শনাক্ত করে। ছাবিদ টঙ্গী রেনেসাঁ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২৪

Theme Customized By BreakingNews